২০ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-হবিগঞ্জের লাখাই উপজেলার সুকিতপুর এলাকার আব্দুল করিমের ছেলে আজিজুল হক (৩০) ও একই এলাকার হারুন মিয়া (৫৫)।