১৯ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ এবং সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারি-১ এ আলোচনা সভা।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানসমূহে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।