১৯ ফেব্রুয়ারি ২০১৯


সুনামগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মচারীদের মানববন্ধন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তরা জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে কর্মরত কর্মচারীরা প্রায় দুই বছর যাবৎ বেতন-ভাতা পাচ্ছেন না। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে বকেয়া বেতন পরিশোধসহ চাকরি রাজস্ব বাজেটভুক্ত করার দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য দেন, মারুফ আলম, সুজিত কুমার দাস, মোহাম্মদ আতাউর রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রীর বরাবরে প্রদান করা হয়।

শেয়ার করুন