১৩ ফেব্রুয়ারি ২০১৯


জকিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবা বড়িসহ জসিম উদ্দিন (৩৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত জসিম ওই উপজেলার মৃত আখদ্দছ আলীর ছেলে।

বুধবার ভোর পৌণে ৬টায় তাকে উপজেলার তেমুখী মধ্য মাদারখাল জামে মসজিদের সামনের পাঁকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ গ্রেফতারকৃত জসিমকে সিলেট জেলঅর জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন