১৩ ফেব্রুয়ারি ২০১৯


সিলেটে কৃষিবিদ দিবস পালিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষিবিদ দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় কৃষিবিদ ইন্সটিটিউশন সিলেট শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতির সামনে এসে শেষ হয়।

এসময় কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কৃষিবিদ সুজন চন্দ্র সরকার, সিকৃবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সদ্য পাশ করা সিকৃবির গ্র্যাজুয়াটরা র‌্যালিতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন