২১ জানুয়ারি ২০২০


হবিগঞ্জ পুলিশলাইনের পুকুরে কনস্টেবলের লাশ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পুলিশলাইনের পুকুর থেকে এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাহিনুর রহমানের বাড়ি ময়মনসিংহ।

মঙ্গলবার সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরঘাটে লুঙ্গি, বিছানার চাঁদর, কম্বল ও জুতা দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জাল ফেলে পুকুর থেকে শাহিনুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, শাহিনুর সাঁতার জানত না। প্রচণ্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি।

শেয়ার করুন