১৯ আগস্ট ২০১৭


ছাতকে বেড়েছে সাপের উপদ্রব

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বন্যার পানির বাড়ার সাথে সাথে গ্রামের বিভিন্ন বাড়ি-ঘরে, রাস্তা-ঘাটে বৃদ্ধি পেয়েছে সাপের তৎপরতা। বিশাল বড় বড় বিষধর সাপ প্রকাশ্যে চলাফেরা করছে প্রকাশ্যে। গ্রামবাসি জড়ো হয়ে অনেক স্থানে এসব বিষধর সাপ মারছেন। তবে কাটছে না সাপ আতঙ্ক।

সর্বশেষ বৃহস্পতিবার উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মরহুম ইদ্রিছ আলীর বাড়ির আঙিনায় কালো গোথড়া আলদ নামের প্রায় ৭ফুট লম্বা দু’টি বিশাল বিষধর সাপ আটক করে মারা হয়েছে। ইদ্রিছ আলীর ছেলে নজরুল ইসলাম আফজলসহ বাড়ির অন্যান্য লোকজনরা জড়ো হয়ে এ দুটি বিষধর সাপকে মারতে সক্ষম হয়েছেন। এনিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সাপ আতঙ্ক।

জানা যায়, বন্যার পানির কারণে চারদিকে বিষধর সাপ রাস্তায় বা বাড়ির আঙ্গিনায় প্রকাশ্যে চলাচল করছে। এতে পানিবন্দি মানুষের মধ্যে সাপ আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে গ্রামের পানিবন্দি মানুষ সাপ আতঙ্কে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে ঢুল-বাজনা বাজিয়ে সাপ তাড়াতে ব্যস্ত দেখা গেছে। বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ লোকজন ধাওয়া করে সাপ মারার খবরও পাওয়া গেছে।

তিনবারের বন্যায় ছাতকে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এর মধ্যে বেশির ভাগ ক্ষতি হয়েছে কৃষি ও নিম্ন আয়ের মানুষের। ৫/৬দিনের বিরামহীন বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদী, খাল-বিল ও হাওরগুলো পানিতে ভরে গিয়ে লুকালয়ে প্রবেশ করে। গ্রামীণ রাস্তা-ঘাট ডুবিয়ে বাড়ি-ঘরে এবং আঙিনায় প্রবেশ করে বন্যার পানি উপজেলার প্রায় দু’লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ইতোমধ্যে রোপা-আমন ধানের চারা ও বীজতলা বন্যার পানিতে তলিয়ে গিয়ে কৃষক পরিবারের স্বপ্ন ভেসে গেছে। দু’দিন ধরে বৃষ্টি বন্ধ থাকায় বন্যার পানি বাড়ছে না বরং আস্তে আস্তে কমতে শুরু হয়েছে।

 

(আজকের সিলেট/১৯ আগষ্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন