৫ ফেব্রুয়ারি ২০১৯

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলা ভূমি অফিসের কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় শতাধিক বাসিন্দারা সরকরি জমির উপর দোকান নির্মান করে ব্যবসা করে আসছিলো।
মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার এলাকায় অবস্থিত উপজেলা ভ‚মি অফিসের ১ একর জমি বিশেষ উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারি জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিতা কর্মকার উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা রতীশ দাশ।