৫ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগরীর হাউজিং এস্টেট এলাকায় সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া রাস্তায় সীমানা প্রাচীর করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার নোটিশ দেয়ার পরও দেয়াল অপসারণ করা হচ্ছেনা। ফলে বিপাকে পড়েছেন এই এলাকার বাসিন্ধারা।
সর্বশেষ গত ১৪ জানুয়ারি ৫ দিনের সময় বেঁধে দিয়ে দেয়াল অপসারনের জন্য নোটিশ দেয় জেলা পরিষদ। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ না হলে প্লটের লিজ বাতিল করার বলেও হুশিয়ারি দেয়া হয়। এর পর নোটিশ গ্রহনের ৩ সপ্তাহ অতিবাহিত হলেও দেয়াল রয়েছে বহাল তবিয়তে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ কর্তৃক স্বাক্ষরিত নোটিশে বলা হয়- হাউজিং এস্টেটের ১৫৯, এ/বি ও সি প্লটের মালিক হাম্মাদ রব চৌধুরী গংরা জেলা পরিষদের অনুমতি ছাড়া বেআইনী ভাবে রাস্তায় সীমানা প্রাচীর নির্মান করেছেন। তা নোটিশ ইস্যুর ৫ দিনের মধ্যে অবসারণ করার জন্য বলা হয়। অন্যতায় লীজ বাতিলসহ আইননানুগ ব্যবস্থা গ্রহনের হুশিয়ারিও দেয়া হয়। কিন্তু নোটিশ গ্রহনের দীর্ঘদিন পরও দেয়ালটি বহাল তবিয়তে রয়েছে।
বিষয়টি নিয়ে জানতে হাম্মাদ রব চৌধুরী ও সোহাদ রব চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জানতে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহার মোবাইল ফোনে বার বার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এটি ১৯৬৪ সালে প্রতিষ্টিত জেলা পরিষদের মালিকানাধিন হাউজিং। এখানে প্রত্যেকটি প্লট এবং রাস্তা জেলা পরিষদ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত। সুতরাং ‘বাইলউজ’ বহির্ভূত কোন কাজ করার এখতিয়ার আছে বলে আমি মনে করিনা। জেলা পরিষদ এটি নিয়ে বিধিসম্মতভাবে ব্যবস্থা নেবে।