২ ফেব্রুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকা থেকে আবিদুর রাজা চৌধুরী (মুকিত) (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার আসরের নামাজের উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হলে আর ফিরেননি তিনি। নিখোঁজ আবিদুর রাজা চৌধুরী জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের আফতাবুর রাজা চৌধুরীর ছেলে।
জানা যায়, নিখোঁজ আবিদুর রাজা চৌধুরী কিছুটা অসুস্থ। তিনি গতকাল শুক্রবার আসরের নামাজের উদ্দ্যেশ্যে নগরীর টিলাগড় শাপলাবাগস্থ তাঁর নিজ বাসা থেকে বের হলে আর ফিরেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আবিদুর রাজা চৌধুরীর বয়স ৪৫ বছর, গাঁয়ের রঙ শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ইঞ্ছি। নিখোঁজের সময় তাঁর পরনে ছিলো সাদা ও হালকা জাম রঙের চেকের শার্ট এবং সবুজ চেকের লুঙ্গি। আবিদুর রাজা চৌধুরীর কোনো সন্ধান না পাওয়ায় তাঁর পরিবারের সদস্যসহ স্বজনরা উদ্বিগ্ন। কোনো সহৃদয়বান ব্যাক্তি তাঁর কোনো সন্ধান পেয়ে থাকলে (০১৭১৭৪১৪০৬৭, ০১৭৫০৬২৮৪৭৯) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্বজনরা।