১ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির জীবনে অত্যন্ত গৌরব ও অর্জনের মাস, মহান মাতৃভাষা অন্দোলনের মাস, অমর একুশের মাস ফেব্রুয়ারীকে বরণ করে নিতে আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য বর্ণমালার মিছিল।
শুক্রবার সকালে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে নগরীর জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণমালা শোভিত মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলের উদ্বোধন করেন ভাষা সৈনিক প্রফেসর এমিরেটরস মো: আব্দুল আজিজ।
বর্ণমালার মিছিলে অংশ নেন একুশ ও একান্তরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।