৩০ জানুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : সদর উপজেলার সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত “আব্দুল খালিক কক্ষ”র উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন।
মঙ্গলবার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্ষটি উদ্বোধন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলোয়ার হোসেন বলেন, মাদ্রাসা একটি দ্বীনি প্রতিষ্টান। দ্বীনি প্রতিষ্টানের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শামছুর রহমানের সভাপতিত্বে দেবাইর বহর বায়তুল মামুর জামে মসজিদ এর ইমাম ও মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব সাহিদুল ইসলামের সঞ্চালনায় কক্ষটি উদ্বোধন করেন কক্ষদাতা ও নগরীর তালতলাস্হ নগর অটোস্ এর সত্ত্বাধিকারী রোটারিয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
উদ্বোধকের বক্তব্যে রোটারিয়ান তাজুল ইসলাম বলেন, প্রাচীন এই শিক্ষা প্রতিষ্টানটির জরাজীর্ণ অবস্থা কাটিয়ে উটতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
এসময় তিনি প্রতিষ্টানটির এমপিওভুক্তিকরণের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার জনাব আনছার আলী, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ীর সভাপতি জনাব আবুল কালাম, রোটারিয়ান ওয়াদুদ আল মামুন, শ্রমিক নেতা এম. নুরুল ইসলাম, দুবাই প্রবাসী বেলাল আহমদ, মাদ্রাসার সুপার আব্দুর রউফ, হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ আব্দুর রব, বড়বন্দ জামে মসজিদের ইমাম মোঃ আলীম উদ্দিন, ফতেগড় জামে মসজিদ এর ইমাম ও অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আজমল আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুল হেকিম, মাদ্রাসার ভূমিদাতা জনাব তৈয়বুর রহমান, জনাব আব্দুল হান্নান, জনাব আব্দুল খালিক, জনাব আকরাম উদ্দিন, ইয়াংষ্টার ক্লাবের সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি এম. ফখরুল ইসলাম সোহাগ, মাদ্রাসা কমিটির অর্থ সম্পাদক আব্দুস সালাম, আব্দুল মুছাব্বির, ইয়াংস্টার ক্লাবের সহ সম্পাদক এমরান হোসেন, সাংগঠনিক রফিক আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, নির্বাহী সদস্য সাহেদ আহমদ, কবি মিজানুর রহমান, হাফিজ ফয়েজ আহমদ, ও রাসেল প্রমুখ।