৩০ জানুয়ারি ২০১৯


নবীগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় জীবন সরকার নামে সাত বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুর নিহত হয়েছে। নিহত জীবন ওই এলাকার রতিশ সরকারের ছেলে।

বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বলেন, বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় খেলা করার সময় একটি মালবাহী ট্রাক জীবনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে ট্রাকসহ চালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন