২৭ জানুয়ারি ২০১৯


প্রকৃত ইতিহাস জানতে হবে: পরিকল্পনামন্ত্রী

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের উদ্দেশ্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, প্রকৃত ইতিহাস পড়তে হবে। সকল ইতিহাস সত্য নয়, নানা পন্ডিত তার নিজস্ব দৃষ্টি ভঙ্গি মিশিয়ে নানা ভাবে ইতিহাস রচনা করেন। সাবধান তোমাদের বয়সে এসব বুঝার কথা নয়, তবে যত বড় হবে প্রকৃত ইতিহাস বাংলার মানুষের মানবজাতির সকল মানুষের প্রকৃত ইতিহাস তোমরা খোজেঁ পাবে এবং তোমরা শিক্ষা নেবে।

রবিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী শিক্ষার্থীদের উদ্যোশে এসব কথা বলেন। দিনব্যাপী হাইজাম্প লংজাম্প লং রেইছ লম্ব দৌড়সহ বিভিন্ন ধরনের খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ রনারায়ন ও ইসমাইল হোসেনর যৌথ স ালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) প্রদীপ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়তুন নবী,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান, শিক্ষক নিখিল দেবনাথ, সিনিয়র সহকারী শিক্ষক মাহমুদুর রহমান,একেএম আজাদ মিয়া,আনিসুর রহমান কামাল,তালেব আলী,কালিপদ তালুকদার প্রমুখ।

সুনামগঞ্জের টাংগুয়ার হাওর পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের পরির্দশন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন অনোয়ার। (২৭জানুয়ারী) রবিবার তাহিরপুর সদর থেকে টাংগুয়ার পৌছালে তাকে টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আহম্মদ কবিরসহ হাওরে দায়িত্বরত গার্ডগন স্বাগত জানান। তাদের টহল কৃত নৌকায় টাংগুয়ার হাওর হাতিরগাদাসহ একাধিক বিল পরিদর্শন করেন তিনি। সুনামগঞ্জ তাহিরপুরের ঐতিহ্যবাহী টাংগুয়ার হাওর,পরিদর্শনকালে তার সাথে ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, তাহিরপুর থানা ইন-চার্জ বাবু পূর্ণেন্দু দেব, এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের একাধিক কর্মকর্তা,এছারাও টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ আহম্মদ কবির ও টাংগুয়ার হাওর ইক্যু ট্যুরিস্ট গাইড অকিল তালুকদার প্রমুখ।

পরিদর্শনকালে তিনি হাতিরগাদা কান্দায়, টাংগুয়ার হাওর হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর পরিচালিত কমিউনিটি কর্তৃক আটককৃত অবৈধ মৎস্য আহরণকারীদের কারেন্টজাল, সহ বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে ভস্মীভূত করেন।
পরিদর্শন শেষে উনি টাংগুয়ার হাওরের ভরাটকৃত বিল গুলি পরিবেশের ক্ষতি না করে খননের কথা উলে­খ করেন,এছাড়াও উনি টাংগুয়ার হাওর প্রকৃতিক সম্পদ সংরক্ষণের নজরদারি শক্তিশালী করার লক্ষে টাংগুয়ার হাওর হাতিরগাদা কান্দায় একটি ওয়াচটাওয়ার নির্মাণ করার কথা উল্লেখ করেন,ও হাওরের জীববৈচিত্র সংরক্ষণে কাজটি শক্তিশালী করার জন্য উন্নত ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করেন।
তিনি টাংগুয়ার হাওর পরিদর্শন শেষে শহীদ সিরাজ লেকসহ বিভিন্ন পর্যটন সমৃদ্ধস্থান ঘুরে দেখেন।

শেয়ার করুন