২৮ ফেব্রুয়ারি ২০২২


অধ্যাপক আকরাম আলীর ইন্তেকাল, মঙ্গলবার জানাযা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিশিষ্ট শিক্ষাবিদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মো আকরাম আলী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর টুকেরবাজার এলাকার শেখপাড়া বড়গাও জামে মসজিদের সামনে তার জানাযা ও দাফন সম্পন্ন হবে।

এদিকে, অধ্যাপক মো আকরাম আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকা টুকের বাজারে শোকের আবহ ছড়িয়ে পড়ে। তাকে শেষবারের মত দেখতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ তার দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক এবং ছাত্ররা তার শেখপাড়ার বাসায় ছুটে যান। এসময় এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়।

শোক- অধ্যাপক মো আকরাম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, একাত্তর টেলিভিশন এর সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন