২৪ জানুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : লিডিং ইউনিভার্সিটিতে আইকিউএসি এর উদ্যোগে বৈজ্ঞানিক উদ্ভাবন ও যোগাযোগ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির শিক্ষক ক্যানসার সনাক্তকরণ যন্ত্রের আবিস্কারক রসায়নবিদ ড. মোহাম্মদ জহিরুল আলম সিদ্দিকী।
লিডিং ইউনিভার্সিটিতে বৈজ্ঞানিক উদ্ভাবন ও যোগাযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘পাবলিক স্পীকিং অন সায়েন্টেফিক ইনুভেশন এন্ড এপ্লিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং রিসোর্স পারসন হিসেবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইাউনিভার্সিটির সিনিয়র লেকচারার ক্যানসার সনাক্তকরণ যন্ত্রের আবিস্কারক রসায়নবিদ ড. মোহাম্মদ জহিরুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন ।
শিক্ষার্থীদের উদ্যেশে ড. মোহাম্মদ জহিরুল আলম সিদ্দিকী বলেন, ব্যক্তি জীবন, সমাজ ও দেশের জন্য কিছু করতে হলে নিবিড়ভাবে পড়াশুনা করতে হবে। সেইসাথে সততা ও মানবিক গুনাবলীর সাথে দেশপ্রেম থাকতে হবে।
তিনি বলেন, সুন্দর ক্যারিয়ার গড়তে মেধার প্রয়োজন রয়েছে কিন্তু তার জন্য প্রয়োজন প্রজ্ঞা এবং সুযোগকে সঠিক সময়ে কাজে লাগানো। তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তরে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, জীবন সংগ্রামে সফলতা আনতে পরিশ্রমী হতে হবে। তিনি আজকের এ সেমিনার থেকে প্রাপ্ত প্রেরণা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।
তিনি শিক্ষার্থীদেরকে আজকের এ কর্মশালা থেকে প্রাপ্ত মূল্যবান দিকনির্দেশনা অনুস্বরণ করার পরামর্শ দেন। তিনি এ কর্মশালার আয়োজন করার জন্য আইকিউএসি এবং রিসোর্স পারসনকে ধন্যবাদ জানান।
লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি, পরিক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ দীন, এবং ভারপ্রাপ্ত প্রক্টর মো: রাশেদুল ইসলাম।
এতে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংগ্রহণ করেন।