২৫ ফেব্রুয়ারি ২০২৩


শায়েস্তাগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

শেয়ার করুন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকাল থেকে জহুর চান বিবি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারো প্রাণিসম্পদ প্রদর্শনী – ২০২৩ অনুষ্ঠিত হয় । প্রদর্শনী শেষে বিকালে খামারিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদসারণ অফিসার ডাঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ – ৩ আসনের বার বার নির্বাচিত আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ইউ এল ও) কৃষিবিদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল , ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান , সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজিম উদ্দিন জানান , প্রদর্শনীতে ৪২ টি স্টল স্থান পেয়েছে । তন্মধ্যে ৭ টি ক্যাটাগরিতে ১৫ জন খামারীকে পুরস্কার করা হয় ।

শেয়ার করুন