২২ জানুয়ারি ২০১৯


শীতার্থদের পাশে হবিগঞ্জ পুলিশ সুপার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল­্যাহ। তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কিছুদিন পূর্বে যোগদান করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে। যোগদানের পর থেকেই একেকটি মানবিক কাজ করে সমগ্র জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর এই মানবিক কর্মকান্ডগুলো পরিচালনার ফলে জেলার পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা একেবারেই পাল্টে দিয়েছে।

তিনি হবিগঞ্জে যোগদানের পর জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, গ্রাম্য দাঙ্গা রোধ ও মাদক নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে সবার দৃষ্টি কেরেছেন খুব সহজেই। যার ফলে জেলায় অন্যান্য সময়ের তুলনায় মাদক বিক্রয়, সেবন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কমে এসেছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ গ্রাম্য দাঙ্গা। আর সম্প্রতি তিনি সমগ্র জেলাজুড়ে খেটে খাওয়া সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল, সোয়েটারসহ শীত নিবারণকারী বস্ত্র বিতরণ করে সবার নজরে আসেন। আর তার এমন কর্মকান্ডের ফলে অনেকেই তাকে একজন মানবিক পুলিশ সুপার হিসেবে আখ্যায়িত করেছেন।

ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ঘুরে শীতবস্ত্র বিতরণকালে মানবিক পুলিশ সুপার হিসেবে খ্যাত মোহাম্মদ উল­্যা (বিপিএম সেবা) বলেন, বিত্তবানরা যদি নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান তাহলে দারিদ্রতা অনেক কমে যাবে। তিনি অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ‘সমাজে অনেক বিত্তবান রয়েছেন, তারা যদি একটি স্বদিচ্ছা নিয়ে এগিয়ে আসেন তাহলে শুধু হবিগঞ্জ কেন সমগ্র দেশেই দরিদ্রতা কমে আসবে। একজন বিত্তবান ব্যক্তি ১শ জন দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে। এভাবে যদি একজন করে ১শ জন বিত্তবান ব্যক্তি দরিদ্রের পাশে দাঁড়ান তাহলে ১ হাজার দরিদ্রের দরিদ্রতা কমে যাবে। তাই আামি সমাজের বিত্তবানদেরকে আবারো সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাই।’

জানা গেছে- গত কয়েকদিন ধরে গরীব, অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি। শহরের চেয়ে গ্রামে শীতের তীব্রতা বেশী, কঠোর পরিশ্রমীদের শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পোহাতে হয়। আর এ বিষয়টি নজরে আসে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল­্যাহর। ইতিমধ্যে তিনি জেলার বানিয়াচং, লাখাই, হবিগঞ্জ সদর, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছেন। চা-বাগানসহ ৭টি উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের ১২ হাজার শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার।

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, রবিউল ইসলাম, শৈলন চাকমা, এস এম রাজু আহমেদ, সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক, লাখাই থানার ওসি এমরান হোসেন, বাহুবল থানার ওসি মাসুক আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ছানু মিয়াসহ পুলিশের কর্মকর্তারা।

পুলিশ সুপার মোহাম্মদ উল­্যাহ জানান, আমার ব্যক্তিগত উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যাক্রমে অন্যান্য উপজেলাগুলোতে বিতরণ করা হবে। জেলার ৯টি থানা এলাকার আরো প্রায় ১০ সহস্রাধিক দরিদ্র নারী, পুরুষ ও শিশুদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হবে।

শেয়ার করুন