২১ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : স্মার্ট সিটিজেনদের ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবার ডিজিটাল গাইড ম্যাপ তৈরি করেছেন সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন । শনিবার (২১ অক্টোবর) আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মিডিয়া ) সম্রাট তালুকদার । তিনি জানান , শারদীয় দুর্গাপূজায় জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতকরণে সিলেট পুলিশ সুপারের ডিজিটাল এ গাইড ম্যাপ তৈরি করা হয়েছে ।
ডিজিটাল গাইড ম্যাপটিতে রয়েছে সিলেট জেলার সকল পূজা মণ্ডপের গুগল লোকেশন। রয়েছে জেলা পুলিশের অধিকৃত এলাকার সকল থানা ও তার অধীনস্থ বিটপুলিশের গুগল লোকেশন। প্রত্যেক থানার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের গুগল লোকেশনের পাশাপাশি রয়েছে থানার গুরুত্বপূর্ণ বাস, সিএনজি ও রেলস্টেশনের গুগল লোকেশন।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পূণ্যভূমি সিলেটে চলমান শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার প্রত্যয়ে জেলা পুলিশ সিলেট সজাগ ও সতর্ক অবস্থান রয়েছে বলেও জানান তিনি ।
এএস // প্রেবি // আতারা