২২ জানুয়ারি ২০১৯


ইয়াবাসহ আ.লীগ নেতা ‘কালা ফারুক’ আটক

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক : নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ১১২ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ফারুক সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

সোমবার বিকেলে এসএমপির গোয়েন্দা পুলিশের একটি দল সোবহানীঘাটস্থ সুগন্ধা পার্সেল সার্ভিস থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত অন্য দুইজন হলেন- ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগরীর মাছিমপুরের মণিপুরী পাড়ার ফারুক আহমদের ছেলে ফেরদৌস আহমেদ বাবলু (৪৩) এবং নগরীর ৪১ কলবাখানির মৃত আবদুল হকের ছেলে ফজলুল হক (৪৩)।

এসএমপির মুখপাত্র ও এডিসি জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা সিলেটের জকিগঞ্জ হতে ইয়াবা সংগ্রহ করে নগরীতে এনে বিক্রি করতো।

শেয়ার করুন