২২ জানুয়ারি ২০১৯


সুনামগঞ্জে পৌণে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক গত ০৯ অক্টোবর ২০১৬ তারিখ হতে ২০ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত আটককৃত তিন কোটি ছেষট্রি লক্ষ ছিয়াত্তর হাজার পাচঁশত তেতাল্লিশ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) প্রাঙ্গনে মাদকদ্রব্য ধ্বংস করার পূর্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিজিবি সেক্টর কমান্ডার পিএসসি কর্ণেল মো.শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো.মাকসুদুল আলম, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকতুল্লাহ খান প্রমুখ।

মতবিনিময় সভা শেষে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) প্রাঙ্গনে আটককৃত তিন কোটি ছেষট্রি লক্ষ ছিয়াত্তর হাজার পাচঁশত তেতাল্লিশ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

শেয়ার করুন