২২ জানুয়ারি ২০১৯


আল-হামরা থেকে বিপুল পরিমাণ ‘ডামি অস্ত্র’ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত বিপনী বিতান আল হামরা শপিং সিটি থেকে বিপুল পরিমাণ ‘ডামি অস্ত্র’ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আল হামরা শপিং সিটির নিচতলার স্মাইলি ফ্যাশন নামে একটি দোকানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আল-হামরা শপিং সিটির নিচতলার ১৪৫ নম্বর দোকান থেকে ৮টি ‘ডামি অস্ত্র’ ও বিপুল পরিমাণ ছোরা উদ্ধার করা হয়। এসব ‘ডামি অস্ত্র’ ও ছোরা ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত হতো।

শেয়ার করুন