২২ জানুয়ারি ২০১৯


শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তরসূর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস উত্তরসূর এলাকার পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মালবাহী একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা যাত্রীদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্রীমঙ্গল থানার এসআই হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিকে আটক করেছে সাতগাঁও হাইওয়ে পুলিশ।

শেয়ার করুন