২১ জানুয়ারি ২০১৯


ফেঞ্চুগঞ্জে একই রাতে ৩ দোকানে চুরি

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ বাজারে একই রাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। রোববার গভীর রাতে ফেঞ্চুগঞ্জ পশ্চিমবাজারে অবস্থিত লিটন এন্টারপ্রাইজ,বিছমিল্লাহ ষ্টোর-৩ ও রিয়া ষ্টোরে চুরির ঘটনা ঘটে।

বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে লিটন এন্টারপ্রাইজের দোকানঘরের পিছনের দরজা ভেঙে দোকানঘরে প্রবেশ করে চোরেরা ২৫ হাজার টাকার মালামাল চুরি করে। চোরেরা পার্শ্ববর্তী দোকানঘর বিছমিল্লাহ ষ্টোরের পিছনের দরজার গ্রীল ভেঙে ঘরে ডুকে।

চোরেরা দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল ও রিয়া ষ্টোরে চোরেরা একই কায়দায় দোকান ঘরে প্রবেশ করে ২০ হাজার টাকার মালামাল চুরি চম্পট দেয়। তিনটি দোকান থেকে চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করেছে।

শেয়ার করুন