১৮ ডিসেম্বর ২০২০


শায়েস্তাগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন।প্রাথমিকভাবে তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দিপংকর।

শুক্রবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জের কলিমনগর থেকে পুরান বাজার রাস্তার গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামিমুর রহমান শামিম জানান, একটি পিকআপভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করছিল। তখন পিকআপভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, দমকল বাহিনীর সদস্যরা মরদেহ দু’টি উদ্ধার করেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন