২১ জানুয়ারি ২০১৯

গোয়াইনঘাট প্রতিনিধি : তিন বছরের প্রেম শেষে ঢাকায় পালিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে ঘর সংসার করার ২১ দিন পর পালিয়ে যায় প্রেমিক। বিয়ের দাবীতে প্রেমিকা এখন অবস্থান নিয়েছেন প্রেমিকের বাড়ীতে। গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভুগইল কান্দি গ্রামের এমন ঘটনা ঘটেছে।
খোজ নিয়ে জানা যায়, ভুগইল কান্দি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাসিমের ছেলে আব্দুস সামাদ পার্শ্ববর্তি বাড়ির বাবুল মিয়ার মেয়ের সাথে গত তিন বছর থেকে প্রেম করে আসছিলেন। গত তিন মাস পূর্বে বিয়ের প্রলোভন দেখিয়ে সামাদ মেয়েটিকে নিয়ে পালিয়ে যান ঢাকায়।
ঢাকায় তারা একটি বাসায় স্বামী ও স্ত্রীর মত কাটান ২১ দিন। পরে সামাদ পালিয়ে যান।
মেয়েটির মা-বাবা অনেক খোজাখুজির পর মেয়েকে ঢাকা থেকে উদ্ধার করেন। তাকে উদ্ধারের পর থানায় সামাদের উপর মামলা করার জন্য থানায় বহুদিন থেকে ঘুরেন।
উপায়ন্তর না দেখে বিয়ের দাবি নিয়ে সোমবার ভোর থেকে সামাদের বাড়িতে অবস্থান করে অনশনের ঘোষণা দিয়েছেন প্রেমিকা। এ খবরে গ্রামের শতাধিক মানুষ সামাদের বাড়িতে ভিড় করছে। এছাড়া বিভিন্ন গনমাধ্যম কর্মী সামাদের বাড়িতে সংবাদ সংগ্রহের জন্য ঘঠনাস্হলে উপস্থিত হন।
তবে সামাদের পিতামাতা এ বিষয়টি অস্বীকার করেছেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্য মোঃ আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।