১৮ জানুয়ারি ২০১৯


‘মানুষ তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকে অনন্ত কাল’

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : প্রত্যেক জীবই মরণশীল, আর মানুষকেই একদিন কবরে যেতে হয়। এই প্রার্থীব জীবনে নিজেরে কর্মই মৃত্যুর পর আমাদের অমর করে রাখেবে। প্রত্যেক মানুষের নিজ নিজ কর্মই ইহাল ত্যাগ করার পরও মানুষের কাছে অন্তত কাল বাঁচিয়ে রাখে। তাই আমাদের প্রত্যেককে দেশ ও জাতির কল্যাণে নিরলশভাবে কাজ করতে হবে।

শুক্রবার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুরস্থ হেমু তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত ৫ বিশিষ্ট ব্যক্তি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভা শেষে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম শকিফুর রহমান খান, মরহুম আব্দুল্লাহ মাষ্টার, মরহুম সাজ্জাদুর রহমনা, মরহুম রইছ উদ্দীন ও মরহুম জামাল উদ্দীনের আত্মার মআগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সভাপতি কামরুল ইসলাম বাবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দীন এম.এ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, নিউজ ওরগান টোয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক মাসুদ আহমদ রনি, হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক মেম্বার, হযরত শাহজালাল (রহঃ) ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য ও বিশিস্ট আওয়ামীলীগ নেতা সাইফুল আলম মতি, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, দারুল উলুম হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান, দারুসসুন্না হেমু শাহী ঈদগাহ মাদ্রাসার সাবেক মুহতামিম মাওঃ ফয়জুল হক, আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল খালিক, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন খান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইমানি আহমদ, যুবনেতা সিরাজ উদ্দীন, শাহপরান (র.) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মখবুল হোসেন, সেনা সদস্য রায়হান আহমেদ, যুবনেতা নুর উদ্দীন, তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদের সাবেক যুগ্ন-আহবায়ক ফয়সল মুরাদ, কামরুল ইসলাম লিঠন, সেলিম আহমেদ, শহীদুর রহমান, ইয়ানিস আহমেদ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ছাত্র ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কবির আহমেদ, আনোয়ার হোসেন, ছাত্র জমিয়ত নেতা সেলিম আহমেদ, সুহেল আহমেদ, তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল জব্বার, সালমান আহমেদ, সোহাগ আহমেদ, সুলতান আহমেদ, তৌহিদুর রহমান, সুফিয়ান আহমেদ, সোবহান আহমেদ আরিফ আহমেদ, নোমান আহমেদ, রুহুল আমিন, মাহফুজ আহমেদ, ইমদাদুল হক মিলন প্রমুখ।

শেয়ার করুন