১৫ আগস্ট ২০১৭


দরগায় খালেদার জন্মদিনের মিলাদ থেকে আটক ৮

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (র.)-এর দরগাহ প্রাঙ্গন থেকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল শেষে ফেরার পথে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক দুলাল রাজা, জেলা ছাত্রদল নেতা পাভেল আহমদ, মো. আলী, কয়েস আহমদ, ইমরান আহমদ, সুহেল আহমদ ও রাসেল আহমদ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে আটক করা হয়।

ছাত্রদল নেতারা জানান, খালেদা জিয়ার সুস্থতা ও বন্যা দুর্গত এলাকার লোকজনের জন্য হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে তারা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন। মিলাদ শেষে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এসএমপির কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছন।

 

 

(আজকের সিলেট/১৫ আগষ্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন