১৭ জানুয়ারি ২০১৯

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার হরিপুরে মাষ্টার আব্দুল্লাহ-সামসুন নেসা ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মরহুম মাষ্টার আব্দুল্লাহ ও মারহুমা সামসুন নেসা’র দ্বিতীয় পুত্র ফয়জুল হোসেনের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোঃ নজরুল ইসলামকে চেয়ারম্যান, মোঃ শামীম আহমেদকে ট্রেজারার এবং এম শাহীন আলমকে সদস্য সচিব কে ১১ সদস্য বিশিষ্ট ফাউন্ডেশন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটিও গঠন করা হয়। উপদেষ্ঠারা হলেন- মোঃ ফয়জুল হোসেন, মোঃ মুদাব্বির হোসেন মাওলানা তাফাজ্জুল হোসেন।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- ভাইস চেয়ারম্যান এডঃ জহির রায়হান ও মোঃ হারুনুর রশীদ, সদস্য মোঃ সালেহ আহমেদ, মোঃ সাদিক আহমেদ, মোঃ ইমন সাহেদ, মোঃ তানবির হাসান জাহেদ, হাফিজ ফাহিম ও মোঃ আদনান আহমেদ।