১৭ জানুয়ারি ২০১৯

বালাগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ইউকে’র সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ আল ফয়সলকে সংবর্ধনা দিয়েছে আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা।
বৃহস্পতিবারদুপুরে ইসলামীয়া মোহাম্মদীয়া আলিম মাদরাসার হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা সভাপতি হাফিজ জুনেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নজমুল ইসলাম শিহাবের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, সংবর্ধিত অতিথি আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ইউকে’র সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ আল ফয়সল, আল ইসলাহ বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা কাজী লুৎফর রহমান সিরাজী, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা রাহিম আল হাসান আজহারী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, আল ইসলাহ বালাগঞ্জ শাখার সহ-সভাপতি কাজী মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, পাঠাগার সম্পাদক সাংবাদিক মো. আব্দুস শহিদ, তালামীযের সাবেক সভাপতি আব্দুস ছালাম, তালামীয নেতা মির্জা হাবিবুর রহমান ইমাদ ও মারুফ আলম মিজু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালামীয নেতা শেখ জুবায়ের, মিছলু, আরিফ বিল্লাহ, রিয়াদ আহমদ প্রমূখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন তালামীয নেতা হাফিজ জুবের আহমদ।