৯ অক্টোবর ২০২২


মধ্যনগরে পাওয়ার অব শি’র উদ্যোগে অর্থ সহায়তা

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বিপি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে “Power of She”র উদ্যোগে ১শত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।এ সময় প্রসাশন তথা বিশেষ ব্যাক্তিদের মাঝে পাওয়ার অব শি’র পক্ষে উপহার বিতরণে করা হয়।

মধ্যনগর উপজেলা সহ পাশ্ববর্তী কয়েকটি উপজেলার ২৪টি গ্রামের ১শত অসহায় পরিবারের মাঝে পাওয়ার অব শি’র উদ্যোগে নগদ ৫হাজার টাকা করে অর্থ বিতরন করেন,পাওয়ার অব শি’র এর পাশে ক্যাম্পেইন অংশ হিসেবে উইমেন এমপাওয়ারমেন্ট কর্মসূচি এবং স্পন্সর জিএমএস গার্মেন্টস।

দৈনিক সমকাল পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক রমা প্রসাদ’র আয়োজনও সঞ্চালনায় ৯অক্টোবর রোববার দিবসের প্রথমার্ধে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।

পাওয়ার অব শি’র প্রজেক্টচিফ সাবিনা স্যাবি, হেড অব পিআর ওএন টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাইসুল ইসলাম, বাংলা ভিশনের নিউজ প্রেজেন্টার সাদাত শাকের, টিবিএন টুয়েন্টি ফোর চীফ নিউজ প্রেজেন্টার সুমাইয়া হোসেন, হেডঅব ক্রিয়েটিভ পাওয়ার অব শি’ রাহান আর রশিদ, সদস্য রোমানা, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী, সমকাল প্রতিনিধি এনামূল হক এ্যানি, সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত, আল-আমীন আহম্মেদ সালমান প্রমুখ।

শেয়ার করুন