১৭ জানুয়ারি ২০১৯


কোম্পানীগঞ্জে যুবক খুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রের আঘাতে যুবক খুনের ঘটনা ঘটেছে। আফতাব মিয়া (৩৫) উপজেলার টিকাডহর এলাকার জব্বার মিয়ার পুত্র।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার টিকাডহর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আফতাব মিয়া ও ইকবাল পরস্পরের মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে আগে থেকেই পারিবারিক দ্বন্দ্ব ছিলো। ইকবাল মিয়া জোরপূর্বক আফতাব মিয়ার বাড়ীতে মাটি ভরাট করতে যান। আফতাব মিয়া বাধা প্রদান করলে তাকে দেশীয় অস্ত্রের আঘাতে খুন করেন ইকবাল।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম খুনের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন