১৭ জানুয়ারি ২০১৯


সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চলছেে ভোটযুদ্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৯ সালের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে সভাপতি,সাধারণ সম্পাদকসহ ১০টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সমিতির ২নং বার হলের ২য় তলার লাইব্রেরি কক্ষ ও ৩য় তলায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট জামিলুল হক জামিল, এডভোকেট মিনহাজ উদ্দিন খান ও এডভোকেট সামছুল হক। সহ-সভাপতি-১ পদে এডভোকেট আতাউর রহমান ও এডভোকেট মোঃ ইলিয়াস তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট মুছলেহ উদ্দিন নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি-২ পদে লড়ছেন ২ জন। তারা হলেন- এডভোকেট এখলাছুর রহমান ও এডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ।

সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তারা হলেন-এডভোকেট আব্দুল কুদ্দুছ, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী (জুবের) ও এডভোকেট হোসেন আহমদ।

যুগ্ম সম্পাদক ২টি পদে লড়ছেন ৬ প্রার্থী। তারা হলেন-এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট জাকিয়া জালাল, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট শংকর লাল দাস, এডভোকেট সফিকুল ইসলাম ও এডভোকেট হুমায়ূন রশীদ ( সোয়েব)।

সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট তাজ উদ্দিন (মাখন) ও এডভোকেট রাশিদা সাঈদা খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে লড়ছেন ৩ প্রার্থী। তারা হলেন-এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট আলী হায়দার ফারুক ও এডভোকেট হাবিবুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে আর কোনো প্রার্থী না থাকায় এডভোকেট আব্দুল করিম আকবরী নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কর্মকর্তা পদে এডভোকেট আলিম উদ্দিন ও এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন-নূর প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী নির্বাচন কর্মকর্তা ২টি পদে লড়ছেন ৩ প্রার্থী। তারা হলেন-এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, এডভোকেট মখলিছুর রহমান ও এডভোকেট লিয়াকত আলী।

সহ-সম্পাদক ৩টি পদে ৫ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তারা হলেন-এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট সাইফুর রহমান খন্দকার (রানা) ও এডভোকেট হুমায়ুন কবির।

কার্যনির্বাহী ১১ সদস্য পদে লড়ছেন ১২ প্রার্থী। তারা হলেন-এডভোকেট আখতার হোসেন খান, এডভোকেট আজিজুর রহমান, এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট এ এস এম আব্দুল গফুর, এডভোকেট ওবায়দুর রহমান, এডভোকেট গৌর বিকাশ চৌধুরী, এডভোকেট ছয়ফুল হোসেন, এডভোকেট জমিরুল ইসলাম চৌধুরী, এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী, এডভোকেট দীনা ইয়াসমিন, এডভোকেট ফজলুর রব ও এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী।

শেয়ার করুন