১৬ জানুয়ারি ২০১৯


বালাগঞ্জে ডাকাতি, গৃহকর্তাসহ আহত ৪

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে পূর্ব গৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর গ্রামের ইদ্রীছ আলীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৯০ হাজার টাকা মালামাল নিয়ে যায়। খবর পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৃহকর্তা ইদ্রীস আলীর আত্মীয় সাইফুল ইসলাম সেফুল জানান, রাত ২ টার দিকে একদল ডাকাত দল ইদ্রীস আলীর বাড়ির গেইটের তালা কেটে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তাদের বাঁধা দেয়ায় ডাকাতরা ইদ্রীস আলী, তারঁ স্ত্রী ও সন্তানসহ ৪জনকে হামলা চালিয়ে আহত করে। ডাকাতরা বাড়িতে থাকা আলমিরা খোলে ১৬ ভরি স্বর্ণ ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে চলে যায়।

তবে ডাকাতির কথা অস্বিকার করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখানে ডাকাতি হয়নি। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। তদন্তক্রমে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন