১৫ জানুয়ারি ২০১৯


রোহিঙ্গ ইস্যূর সমাধান না হলে অশান্তি সৃষ্টি হবে : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যূ নিয়ে অনেক কাজ হয়েছে। আরো আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি আমাদের অনুকূলে নেয়ারও চেষ্টা করবো। নতুন করে এ ইস্যূ নিয়ে এখনো কোন চিন্তা করিনি। তবে এ পর্যন্ত সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়ন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

মঙ্গলবার দুপুরে সিলেট ফিরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

ড. মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যূ অনেক দিন জিইয়ে রাখা হলে এ অঞ্চলে অশান্তি সৃষ্টি হবে। এতে বাংলাদেশ ও মায়ানমার সমানভাবে ক্ষতিগ্রস্থ হবে। এছাড়া প্রতিবেশী সকল দেশের স্বার্থ বিঘিœত হবে। তাই সকলের মঙ্গলের জন্য এই সমস্যার শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধান প্রয়োজন।

মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম ভারত সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, এটা কেবলমাত্র একটি সৌজন্য সফর। এই সফরে অনেক ইস্যূ আমরা তুলে আনতে চাই না। তবে অনেক আলোচনা হবে। বিভিন্ন বিভাগের ৯ জন সচিব যাবেন। সব মিলিয়ে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট নাসির উদ্দিন খান, সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার প্রমুখ।

শেয়ার করুন