১৩ জানুয়ারি ২০১৯


গৃহবধু চম্পার খুনিদের শাস্তির দাবি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা সদরখলা গ্রামের মৃত বিমল মল্লিকার মেয়ে চম্পা মল্লিকে খুনি নকুল সূত্রধর ফাঁসির দাবিতে সিলেট দক্ষিণ সুরমা এলাবাসী উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

রোববার সকাল ১১টা সময় সিলেট নগরীর শহীদ মিনারের সামনে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তারা গৃহবধূ চম্পা মল্লিকে খুনি তার স্বামী নকুল সূত্রধর সহ অন্যান্য খুনিদের ফাসি দাবী করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ১নং মোল্লাগাও ইউনিয়রে চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো: মখন মিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু,কসলেশ কান্তি দে, অনুণ বেদনাথ (সাগর), কিশোর দে (বাপন) হাবিব হোসেন গেদন, তুরন মিয়া, জবরুল ইসলাম , উমেশ দেব নাথ, শুরত চক্রবর্তী, বদরুল ইসলাম (বদর), সাহেদ আহমদ, সাইফুল আলম, মিবুল মালাকার, নান্টু মালাকার, আনোয়ার হোসেন, আসক দেবনাথ, অপন দেবনাথ সহ অন্যান্যর আরোও উপস্থিত ছিলেন।

নিহত চম্পার ভাই উজ্জল মল্লিক বলেন, ‘চম্পা মল্লিকে শ্বশুর বাড়ির লোকজন ও তার স্বামী নকুল সূত্রধর নির্যাতন করে হত্যা করেছে। আমার থানায় মামলা করেছি। আমি আমার বোনের খুনিদের ফাসি চাই।’

উল্ল্যখ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর লাশ ফেলে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ। গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টা সময় গৃহবধূ চম্পা মল্লিকা(২৩) এর লাশ সিলেট ওসমানী হাসপাতাল ফেলে যায়। চম্পা মল্লিকা সিলেট দক্ষিণ সুরমা সদরখলা গ্রামের মৃত বিমল মল্লিকার মেয়ে। ৯ মাস আগে চম্পা মল্লিকা সঙ্গে বিয়ে হয় শিবেরবাজার ইউনিয়নের রাজারগাওঁ হাটখলা গ্রামের মৃত রবিন্দ্র সূত্রধরের ছেলে নকুল সূত্রধরের সাথে। চম্পা মল্লিকা ৮ মাসে অন্তসত্তা রয়েছেন বলে জানা যায়।

শেয়ার করুন