২৮ ডিসেম্বর ২০২৩


নগরে ৫৭ বস্তা ভারতীয় চিনিসহ চোরাচালানী আটক

ফাইল ছবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরে ৫৭ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাচালানীকে আটক করেছে এসএমপি পুলিশ। একইসঙ্গে, একটি ডিআই পিকআপ (সিলেট মেট্রো ন-১১-১৩৯৩) ও একটি এন্ড্রয়েড মোবাইলও জব্দ করা হয়েছে।

বুধবার রাতে এসএমপি’র মিডিয়া শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটক রহিম উদ্দিন (২৫) গোয়াইনঘাট উপজেলার মাতুরতল লাবু গ্রামের মৃত মছন আলীর ছেলে। তার বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-৩৯/ ২৬.১২.২০২৩) করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালী মডেল থানার মীরাবাজার এলাকা থেকে ৫৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক দাম ৪ লক্ষ ১ হাজার ৮৫০ টাকা।

শেয়ার করুন