১২ জানুয়ারি ২০১৯


লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের সেমিনার সোমবার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: লিডিং ইউনিভার্সিটিতে ‘জলবায়ু পরিবর্তন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার সকাল ১১টায় আইন বিভাগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গ্যালারী-১ এ উক্ত সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক।

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সেমিনারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: রাশেদুল ইসলাম।

শেয়ার করুন