৭ জানুয়ারি ২০১৯


দোয়ারাবাজারে শিশুর লাশ উদ্ধার

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফয়সল নামের ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফয়সল দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুয়েত প্রবাসী মো. শফিক মিয়ার ছেলে।

সোমবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালের দিকে বাংলাবাজার ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশে শিশুটির মরদেহ দেখে এলাকাবাসী। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন