২৭ জানুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সারা দেশের মতো সিলেটেও বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো বিদ্যার দেবী সরস্বতী পূজা। পূজায় অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর কাছে প্রার্থনা জানান শিক্ষার্থী ও ভক্তরা।
শুক্রবার উৎসবের আবহে প্রতিমা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৮টায় স্থানীয় কোর্ট পয়েন্ট থেকে নগরীতে প্রতিমা শোভাযাত্রা বের করা হবে। বর্ণাঢ্য আলোকসজ্জায় ট্রাকে করে প্রতিমা নিয়ে নগর প্রদক্ষিণ করা হবে। ভক্তদের ধর্মীয় সঙ্গীত ও নানান (ধর্মীয় বাদ্যযন্ত্র) ঢাক-ঢোল-করতালের তালে মুখরিত হবে এই শোভাযাত্রা। আর শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে দুই দিনব্যাপী বিদ্যা দেবীর উৎসব।