৭ জানুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা থানার ভার্থখলা থেকে ১১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো-সামছু মিয়া (৪০), আব্দুল কাদির(৩৩), শাওন ভট্টাচার্য্য(২৯), ওয়াহিদুল ইসলাম(২০), কামিল আহম্মেদ(৩০), সামছুল (২০), সাদিক আহম্মেদ (২৬), সালেহ আহমদ (৪২), আলী মনসুর (৫৪), শাওন বৈদ্য(১৮) ও সাব্বির আহমেদ(১৮)। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।