৬ জানুয়ারি ২০১৯

ফাহাদ মারুফ: জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হওয়া গণফোরামের দুই সংসদ সদস্য মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মোকাব্বির খান শপথ নিচ্ছেন না।
জোটের নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের জানান। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপির শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ড. কামাল হোসেন ‘ইতিবাচক চিন্তা’র কথা বলার পর মন্টু এই কথা জানালেন।
রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক তিনি এসব কথা বলেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।