৫ জানুয়ারি ২০১৯


বোয়ালজুড়ে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার নতুন বাজারে বোয়ালজুড় ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে, গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মোতাহীর আলি সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনহার মিয়া।

ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম আহমদের সঞ্চালনায় ও ময়নুল ইসলামের পবিত্র কোরআন তেলায়তর মাধ্যমে অনুষ্টিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহস্রাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন- ট্রাস্টের প্রতিষ্টাতা সভাপতি আব্দুল খালিক তালুকদার, সাবেক সভাপতি শেখ নুরুল ইসলাম জিতু, সাবেক আহবায়ক কিউনোল ইসলাম, কোষাধ্যক্ষ সেলিম আহমদ লুদু, ইউপি সদস্য সৈয়দ লিয়াকত আলী, মুক্তাদা রঞ্জন দাম, আব্দুর রশিদ, মজনু মিয়া, শায়রা বেগম, লায়লা বেগম, সিমা রাণি বৈধ প্রমুখ।

শেয়ার করুন