১৫ আগস্ট ২০১৭


শাবিতে জাতীয় শোক দিবস পালিত

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে।

জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার সকালে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।

এছাড়া সকাল ১০ টায় ইউনিভার্সিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল পরিষদ।

এদিকে দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া তারা বিকেলে ক্যাম্পাসে কাঙ্গালভোজের আয়োজন করে ।

 

(আজকের সিলেট/১৫ আগষ্ট/প্রতিনিধি/এসটি/ঘ.)

শেয়ার করুন