৪ জানুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- শায়েস্তাগঞ্জের চর হামুয়া গ্রামের ফজল মিয়া (৪০) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আল আমিন মিয়া (২৫)।
শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দেওন্দী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।