৭ নভেম্বর ২০২৩


মাধবপুরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী ধর্ষণ : প্রেমিক গ্রেফতার

শেয়ার করুন

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রেমের ফাঁদে ফেলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম শ্রাবন মিয়া। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম জানান, নোয়াপাড়া এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন শ্রাবণ। এ সুবাদে একই কোম্পানির কিশোরী শ্রমিকের সঙ্গে পরিচয় ঘটে তার। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার বিকালে ওই কিশোরী ফ্যাক্টরি থেকে কাজ শেষে বের হয়ে গ্রামের বাড়ি রসুলপুর যাচ্ছিলেন। পথে প্রেমিক শ্রাবণ তাকে ফুঁসলিয়ে একটি টমটমে তুলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে বড়ধলিয়া গ্রামের একটি বাড়িতে নিয়ে ওঠে। সেখানে কৌশলে একটি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সোমবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে প্রেমিক শ্রাবণকে গ্রেফতার করে।

ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এএস // আতারা

শেয়ার করুন