৪ জানুয়ারি ২০১৯


সুবর্ণচরে ধর্ষনের প্রতিবাদে নগরীতে আন্দোলন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর সুবর্ণচরে এক নরীকে গণধর্ষণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভের মাধ্যমে আন্দোলন করেছেন ‘নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা সিলেট’ ও ‘আলোর পথযাত্রী’ নামের দুটি সংগঠন।

শুক্রবার বিকেলে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে বক্তারা সংশ্লিষ্ট আসামিদের মৃত্যুদন্ড শাস্তির দাবি জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানান।

বক্তারা বলেন, ‘একজন ধর্ষক কোনো দলের হতে পারে না। তার প্রধান পরিচয় সে ধর্ষক। তাই ধর্ষক সরকার দলের লোক হলেও তার শাস্তি সরকারকেই নিশ্চিত করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘নারীর প্রতি সহিংসতামুক্ত একটি দেশ আমরা আগামী প্রজন্মের জন্য গড়ে তুলব। এটাই হোক নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা।’

এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য নগরের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান আন্দোলনরত সকলেই।

নিপীড়ন বিরোধী ছাত্র জনতার সংগঠক নাবিল হোসেনের পরিচালনায় বিক্ষোবে বক্তব্য দেন সংগঠন ইলেকট্রনিক্স জার্নালিস্ট মিডিয়া এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি প্রণব জ্যেতি পাল, নিপীড়ন বিরোধী ছাত্র জনতার সংগঠক রেজাউর রহমান রানা, সঞ্জয় শর্মা প্রমুখ।

প্রসঙ্গত, ধানের শীষে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচর এলাকায় ভোটের রাতে এক নারীকে (৪০) গণধর্ষণ করা হয়। এ সময় তার স্বামীকে মারধর ও চার সন্তানকে বেঁধে রেখে নির্যাতন চালানো হয়। পরে ধর্ষিতা নারীর স্বামী নয়জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন