৪ জানুয়ারি ২০১৯


ই-ফাইলিং সিসিক ও জনগণের দূরত্ব কমাবে : মেয়র আরিফ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ই-ফাইলিং সিটি কর্পোরেশন ও জনগণের দূরত্ব কমাবে। এর মাধ্যমে সিসিকের দক্ষতা একশ ভাগ বাড়বে বলে আমি আশাবাদী। ই-ফাইলিংয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের সকল কর্মকান্ড জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছাবে। নগরীর উন্নয়নের লক্ষ্যে ও জনগণের সেবা নিশ্চিত করতে ই-ফাইলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের দুই দিনব্যাপি ই-ফাইলিং প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদিম উপজেলা পরিষদ কমপ্লেক্সে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই প্রকল্প সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই প্রকল্পের ও সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন, মাজেদা খাতুন।

শেয়ার করুন