১৫ আগস্ট ২০১৭


ওসমানীনগরে দুই মাস ধরে মোয়াজ্জিন নিখোঁজ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে প্রায় দুই মাস ধরে মসজিদের মোয়াজ্জিন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মো: আব্দুস শহীদকে গত ১৯ রমজান থেকে পাওয়া যাচ্ছে না। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের মুমিনপুর গ্রামের মৃত আব্দুল করিমের একমাত্র পুত্র। তার স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাননি।

নিখোঁজ ব্যক্তির পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুস শহীদ স্থানীয় আজিজপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন থাকা অবস্থায় গত ১৯ রমজান নিখোঁজ হন। তার মানসিক কিছু সমস্যা রয়েছে । তিনি আরো দুইবার এভাবে নিখোঁজ হয়েছিলেন । তখন তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

তার মুখে লম্বা লাগ দাড়ি রয়েছে। শরীরের গঠন লম্বাটে চিকন, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার মা। যোগাযোগের ঠিকানা-মো: দিলোয়ার হোসেন, আজিজপুর বাজার, ওসমানীনগর, সিলেট। মোবাইল-০১৭৩৬০৫১৬৬৪।

 

 

(আজকের সিলেট/১৫ আগষ্ট/এসটি/ঘ.)

শেয়ার করুন