৩ জানুয়ারি ২০১৯


ঢাকা-মৌলভীবাজার যান চলাচল বন্ধ

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মাণাধীন একটি ড্রাইভেশনে ক্রেনবাহী একটি ল বেড টেইলারের চাকা দেবে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটার সময় উপজেলার সাঁতগাও চা বাগানের ভিতরে লছনা এলাকায় ক্রেনবাহী একটি লরিটি দেবে যাওয়ার ঘটনা ঘটে। তখন থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত মৌলভীবাজারের সাথে-ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এতে করে সড়কটিতে দূর পাল্লার গাড়ীসহ সকল প্রকারের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

এ ব্যাপারে শ্যামলিমা কোম্পানি লিমিটেড-এর মৌলভীবাজার এলাকার ফিল্ড ইনচার্জ মো. তারেক আমিন জানান, “হবিগঞ্জের বিবিয়ানায় কাজ শেষে ল বেড টেইলাটি এই ক্রেনটিকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

এখন এটিকে উদ্ধারের জন্য বিবিয়ানা থেকে আরও একটি ক্রেন রওয়ানা হয়েছে। ক্রেনটি খুব আস্তে চলে তাই আসতে একটু বিলম্ব হচ্ছে। তবে বিকেলের ভিতরেই এটি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানান।”

হাইওয়ে থানার এস আই নান্নু মণ্ডল জানান,”সিলেটের শেরপুর থেকে একটি ক্রেন উদ্ধারের জন্য এসেছে, আশা করছি স্বল্প সময়ের মধ্যেই রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।”

শেয়ার করুন